নিজস্ব প্রতিবেদক | ০৭:৫০ পিএম, ২০২২-০৫-০৮
‘মানবিক হও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় ও গুরুত্বের সহিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিট বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ৮ মে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেন।
কর্মসূচীর মধ্যে ছিলজাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র্যালী, দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা এবং বাংলাদেশ বেতারে দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে রবিবার সকাল ১০ ঘটিকার সময় ইউনিট প্রাঙ্গনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন যথাক্রমে রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিট চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার। এসময় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা।
পতাকা উত্তলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন শেষে চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিট অফিস থেকে ব্যানার ও ফেস্টুন সজ্জিত র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা পরিষদের হলরুমে ইউনিটের ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহফুজুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিট চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। আলোচনা সভায় স্বাাগত বক্তব্য রাখেন ইউনিট অফিসার মোঃ নুরুল করিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন , “মানবতার সকলকাজে রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক গন যেভাবে সাড়া প্রদান করেন, তাহা সর্বমহলে প্রশংসনীয়। তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা নেতৃত্বের কারনে সমন্বিতভাবে কোভিড-১৯ মোকাবেলা সম্ভব হয়েছে। এতে সম¥ুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকবৃন্দ। ”
সভায়আরো বক্তব্য রাখেন- উপ যুব প্রধান-২ সুনয়ন চাকমা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট শিক্ষক মৌলানা আবুল কাশেম, কার্যনিবাহী সদস্য সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা ,আজীবন সদস্য প্রকাশ চাকমা প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র কার্যনির্বাহী সদস্য সাওয়ালউদ্দীন, আশীষ দাশগুপ্ত, ঝর্নাখীসা, ক্যাসিমংমারমা, ইউনিটের আজীবন সদস্যবৃন্দ, ইউনিট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited