লংগদুতে গাঁজাসহ আটক-১


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১০ পিএম, ২০২২-০৫-০৫

লংগদুতে গাঁজাসহ আটক-১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙামাটির লংগদুতে ৩.৮ কেজি গাঁজা ও একটি ১০০ সিসির মোটরবাইকসহ সম্বংর চাকমাকে আটক করেছে লংগদু সেনা জোন।

বুধবার ( ০৪ মে) বিকাল ৪টায় লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ রিয়াজ আহমেদ পিএসসি এর নেতৃত্ব লংগদু সেনা জোনের একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে লংগদু ইউনিয়নের বড়াদম এলাকার রাঙ্গাপানিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে মোটরসাইকেলে পরিবহন করা অবস্থায় তাকে আটক করা হয়।
সে লংগদুর দজরপাড়া এলাকার গোপাল চন্দ্র চকমার ছেলে।

সন্ধ্যায় আটককৃত ব্যক্তি ও গাঁজাগুলো লংগদু থানার এসআই দয়াল হরির নিকট হস্তান্তর করা হয়। লংগদু থানা সুত্রে জানা যায় যে উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।