নিজস্ব প্রতিবেদক | ০৩:২৮ পিএম, ২০২০-১০-১১
বাঘাইছড়িতে কৃষি পণ্য সংগ্রহশালা/মার্কেট কালেকশান পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। ১০ অক্টোবর (শনিবার) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সারোয়াতলী ইউনিয়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও এসআইডি-সিএইচটি ইউএনডিপির যৌথ ব্যবস্থাপনায় বাস্তবায়িত ‘উত্তর মেদিনীপুর কৃষি পণ্য সংগ্রহশালা’ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি এলাকা ভিত্তিক বিভিন্ন প্রকল্প (শিক্ষা, কৃষি, আর্থ-সামাজিক উন্নয়ন) হাতে নিয়েছে। এ এলাকার মানুষ কৃষি ও জুম চাষের উপর নির্ভরশীল। কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ ও সহজে বাজারজাত করার জন্য কৃষি খাদ্য নিরাপত্তা প্রকল্পের অধীনে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এধরনের প্রকল্পে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি কৃষি পণ্য সংগ্রহশালা বাস্তবায়ন কমিটির আবেদনের প্রেক্ষিতে সংগ্রহশালায় নিরাপদ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ ও পানির ট্যাংক স্থাপন করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ প্রকল্পটির মাধ্যমে বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের জনগণ ছাড়াও পাশের বরকল উপজেলার হরিনা ইউনিয়নের জুমচাষীগণও উপকৃত হবে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা মন্তব্য করেন।
মেদিনীপুর মার্কেট কালেকশান পয়েন্ট এ অনুষ্ঠিত অনুষ্ঠানে সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার কান্তি চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জ্যোতি রায় চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য অমূল্য রতন চাকমা, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা ডাঃ সুকিরণ চাকমা, এসআইডি সিএইচটি প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটেটর ধীমান ত্রিপুরা, বাঘাইছড়ি উপ সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা প্রনয় খীসা, বাঘাইছড়ি উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের উপকারভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited