জুরাছড়িতে ভিজিএফ চাল বিতরণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৮:৫৬ পিএম, ২০২২-০৪-২৭

জুরাছড়িতে  ভিজিএফ চাল বিতরণ

॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥

পবিত্র ঈদ-উল ফিতর'র উপলেক্ষ ভিজিএফ চাল বিতরণকরা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ৪ ইউনিয়নের জনগণের মাঝে এ বিতরণকার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথসহ চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

প্রতি পরিবারকে ১০ কেজি হারে এসব ভিজিএফ চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান,১ নং জুরাছড়ি ইউনিয়নে ১২ শত পরিবার,২ নং বনযোগীছড়া ইউনিয়নে ১ হাজার পরিবার, ৩ নং মৈদং ইউনিয়নে ১ হাজার পরিবার, ৪ নং দুমদুম্যা ইউনিয়ন পরিষদে ১৪ শত ২৯ পরিবার।
পবিত্র ঈদ- উল ফিতরের চাল পেয়ে খুশী পাহাড়ী বাঙালি হতদরিদ্র পরিবার গুলো।