রাঙামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৩:১১ পিএম, ২০২২-০৪-২৫

রাঙামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥

সঠিক পুষ্টিতে সুস্থ জীবন " এ প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের কিশোর কিশোরীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে  রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় জেলা সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়।
এসময় জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক  ডা. বেবি ত্রিপুরা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কিশোর কিশোরীরা।

এসময় বক্তারা বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে, শাল দুধ শিশুর প্রথম টিকা, মেধা বিকাশে শালদুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ এবং ৬ মাস বয়সের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুসম বাড়তি খাবার দিতে হবে। শিশুর সঠিক ভাবে বেড়ে উঠছে কিনা জানতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ওজন ও উচ্চতা পরিমাপ করতে হবে।

কিশোর-কিশোরীদের ঘরে তৈরি পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করতে হবে। গর্ভবতী ও প্রসূতি মাকে স্বাভাবিক খাবারের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে, নিয়ম অনুযায়ী আয়রন ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াতে হবে। পরিবারের প্রবীণ বৃদ্ধ সদস্যদের পুষ্টি চাহিদার প্রতি নজর দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং কভিভ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।