নানিয়ারচরে আওয়ামী লীগ এর ইফতার মাহফিল


নানিয়ারচর প্রতিনিধি    |    ১০:২৩ পিএম, ২০২২-০৪-২৩

নানিয়ারচরে আওয়ামী লীগ এর ইফতার মাহফিল

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙামাটির নানিয়ারচরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।

এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, উপজেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন ভুঁইয়া, বগাছড়ি পুলিশ ক্যাম্প আইসি মো. মোজাম্মেল, বুড়িঘাট ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক এনদাদুল হক, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মো. শহিবুল ইসলাম ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।