তথ্য আপা'র আয়োজনে নানিয়ারচরে পিআইসি কমিটির ত্রৈমাসিক সভা


নানিয়ারচর প্রতিনিধি    |    ১১:৪৪ পিএম, ২০২২-০৪-২২

তথ্য আপা'র আয়োজনে নানিয়ারচরে পিআইসি কমিটির ত্রৈমাসিক সভা

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙামাটির নানিয়ারচরে তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়) এর নানিয়ারচর তথ্যকেন্দ্রের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পি আই সি) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১শে এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃফললুর রহমান।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, ইউপি সদস্য প্রিয়তোষ দত্তসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা (অঃ দা) ও পিআইসি কমিটির সদস্য সচিব মুন্নি দত্তের সঞ্চালনায় পিআইসি সভায় তথ্যআপার প্রচার প্রসার আরো বৃদ্ধির মাধ্যমে তথ্যকেন্দ্রের অগ্রগতি ও কাজের মান কিভাবে আরো ভালো করা যায় সে বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।