বহেরাছড়ি গ্রামে মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৮:৩২ পিএম, ২০২২-০৪-১৮

বহেরাছড়ি গ্রামে মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥
প্রতি বছরের ন্যায় এবারো বাংলা নববর্ষে ২০ বারের মত বহেরাছড়ি এলাকাবাসীর উদ্যোগে মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় পরিশুদ্ধতার মধ্য দিয়ে এ বছরটি সকলের সুখ-সমৃদ্ধি যেন বৃদ্ধি পায় সেজন্য উপস্থিত ভিক্ষু সংঘের কাছে প্রার্থনা করা হয়।

এ মহতি পূণ্যানুষ্ঠানে বড়মইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিরন বিজয় চাকমা উপস্থাপনায় পঞ্চশীল প্রার্থনা করেন ইউপি সদস্য রতন কুমার চাকমা।

ধর্মীয় উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন হোজলী চাকমা, প্রদর্শী চাকমা। মহতী পূণ্যানুষ্ঠানে বুদ্ধমূর্তি দান,সংঘদান,অষ্টপরিস্কার, হাজার প্রদিপ প্রজ্জ্বলন দান,পিন্ডদানও  সহ নানাবিধ দানানুষ্ঠান উৎসর্গ শেষে পূণ্যার্থীদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটি রাজবন বিহার থেকে শ্রীমৎ জ্ঞান প্রিয় মহাস্থবির, জিন প্রিয় মহাস্থবির, আর্যনন্দ মহাস্থবির।