নানিয়ারচর প্রতিনিধি | ০৩:০৮ পিএম, ২০২২-০৪-১৪
॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
বাঙালি জাতির প্রাণের উৎসব শুভ নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দিনের শুরুতে উপজেলা পরিষদ হতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। নানিয়ারচর থানা ও বাজার প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, থানার ওসি সুজন হালদার, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সরওয়ার কামালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় অনুষ্ঠানে অতিথিরা প্রতিযোগীদের সংগীত ও নৃত্য উপভোগ করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং সম্মাননা স্মারক তুলে দেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited