লংগদু’র তিন ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন,নালিশী জমির মীমাংসা সভা অব্যাহত


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০২:৩০ এএম, ২০২২-০৪-১২

লংগদু’র তিন ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন,নালিশী জমির মীমাংসা সভা অব্যাহত

রাঙামাটির সবচে বেশী সিভিল ও ফৌজদারী মামলা লংগদু উপজেলায় দুটি নালিশী জমি সরেজমিন পরিদর্শনপূর্বক মীমাংসা সভা করেছে রাঙামাটি লিগ্যাল এইড অফিস। 

সোমবার (১১এপ্রিল) সকালে লংগদু উপজেলা নালিশী জমি পরিদর্শনে গিয়ে জেলা লিগ্যাল অফিস এই মীমাংসা সভা করেন।

পরে লংগদু উপজেলার তিনটি ইউনিয়নে জেলা লিগ্যাল এইড অফিসার স্বশরীরে গিয়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করেন। ইউনিয়ন গুলো হচ্ছে কালাপাকুজ্জা, গুলশাখালী ও বগাচতর ইউনিয়ন।এসব  ইউনিয়ন কমিটি গঠনের পরে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়ন বিচার প্রার্থীরা জেলা লিগ্যাল এইড অফিসারকে বিভিন্ন প্রশ্ন করেন এবং মতামত দেন।জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ সব প্রশ্ন শুনে উত্তর দেন এবং জরুরি আইনগত সহসয়তা প্রদান করেন। মিটিংয়ে ইউনিয়ন কমিটির সকল সদস্যসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।