রাঙামাটিতে ১০০ টাকায় পুলিশে চাকরি পেলো ১৬ জন


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪৩ পিএম, ২০২২-০৪-০৯

রাঙামাটিতে ১০০ টাকায় পুলিশে চাকরি পেলো ১৬ জন

সরকারি নিয়ম মেনে শুধু ১০০ টাকা ব্যাংক ড্রাফটে নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়ে রাঙামাটিতে পুলিশের চাকরি পেলেন ১৬ জন।

শনিবার বিকেলে সুখীনীলগঞ্জ পুলিশ লাইন মাঠে রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে উত্ত্বীর্ণদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। পুলিশ সুপার সুখীনীলগঞ্জ পুলিশ লাইন মাঠে প্রাথমিকভাবে নির্বাচিত ১৬ জনকে তাদের পরবর্তী পর্যায়ে করণীয় সম্পর্কে ধারণা দেন।

এসময় এসপি বলেন, আমরা ছয়মাস পর পর কনস্টেবল পদে নিয়োগ দিয়ে থাকি। আমরা নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু করেছি। আজ যাদের চাকরি হয়েছে তারা সকলে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে। এখানে অন্যকিছু ভাবার অবকাশ নেই।

চাকরি পাওয়া নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে এসপি আরও বলেন, তোমরা সততা বজায় রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণের কাজ করবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহমেদ, অহিদুর রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।