রমজানে দ্বিতীয় ধাপে নানিয়ারচরে টিসিবির পণ্য বিক্রয়


নানিয়ারচর প্রতিনিধি    |    ১০:১২ এএম, ২০২২-০৪-০৮

রমজানে দ্বিতীয় ধাপে নানিয়ারচরে টিসিবির পণ্য বিক্রয়

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙামাটির নানিয়ারচরে ২য় ধাপে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র রমজানে আজ ১৪৩৩টি পরিবারের মাঝে ন্যায্য দামে টিসিবি পণ্য বিক্রয় করা হয়। বৃহস্পতিবার দুপুরে ২য় ধাপে উপজেলা সদরের নানিয়ারচর উপর বাজার এলাকায় নির্বাহী অফিসার ফজলুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় এসআই আলমগিরসহ স্থানীয় ইউপি সদস্যগণ ও সুবিধাভোগী পরিবারসমূহ উপস্থিত ছিলেন।

প্রথম ধাপের মতই বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) কর্তৃক উপজেলার ৪টি ইউনিয়নে ন্যায্যমূল্যে নিত্য পণ্য পাবে মোট ৫৯৯৩টি পরিবার। কার্ড ধারী এসব পরিবার ২কেজি চিনি, ২কেজি ডাল ও ২কেজি সয়াবিন তৈল পাচ্ছে ৪৬০টাকায়। উপজেলা সূত্রে জানা যায়, ৭এপ্রিল উপর বাজারে নানিয়ারচর ইউনিয়নের ১, ২, ৩ ও ৫ নং ওয়ার্ডের ৮৭৫টি পরিবার পেয়েছে এই সেবা।

৯এপ্রিল বেতছড়ি ১৭মাইল এলাকায় ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ৪৫২পরিবার এবং ১১ই এপ্রিল একই ইউনিয়নের বড়পুল পাড়া এলাকায় ৪ ও ৬নং ওয়ার্ডের ৩৪৪পরিবারসহ এই ইউনিয়নের মোট ১৬৭১টি পরিবারের সদস্যরা পাচ্ছেন এই সেবা। উপজেলার ২নং সাবেক্ষ্যং ইউনিয়নে আগামী ১০ই এপ্রিল ক্যাঙ্গালছড়ি ফরেষ্ট অফিস এলাকায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪১৭পরিবার, একই দিনে পশ্চিম দেওয়ান পাড়া এলাকায় ১, ৫ ও ৬নং ওয়ার্ডের ৩৮৫টি পরিবার এবং ১১ই এপ্রিল বড়পুল পাড়া এলাকায় ২, ৩ ও ৪নং ওয়ার্ডের ৪৩৫পরিবারসহ মোট ১২৩৭টি পরিবার পাবে ন্যায্যমূল্য এই সেবা।

এদিকে উপজেলা বুড়িঘাট ইউনিয়নে আজ (৭ই এপ্রিল) বুড়িঘাট বাজারে ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ৫৫৮টি পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হয়। ৮ই এপ্রিল বুড়িঘাট পুর্নবাসন এলাকায় ৩, ৪ ও ৬নং ওয়ার্ডের ৫২৪পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হয়। এছাড়াও একই ইউনিয়নের ইসলামপুর বৌ বাজার এলাকায় ১ ও ২নং ওয়ার্ডের ৬৪৬টি পরিবারসহ মোট ১৭২৮টি পরিবার পাবে এই সেবা।

অন্যদিকে উপজেলার ঘিলাছড়িতে ১০ই এপ্রিল ১, ২ ও ৩নং ওয়ার্ডের ৫০৯টি পরিবার, ১১ই এপ্রিল ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের একই এলাকায় ৩৮৩টি পরিবার এবং ১২ই এপ্রিল ভূঁইয়াদম এলাকায় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ৪৬৫টি পরিবারসহ ১৩৫৭পরিবারে এসব ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় করা হয়। উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নানিয়ারচর উপজেলায় তালিকাভুক্ত অসহায় ও দরিদ্র ৫৯৯৩টি পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হবে।