নিজস্ব প্রতিবেদক | ১০:১০ এএম, ২০২২-০৪-০৮
॥ নিজস্ব প্রতিবেদক ॥
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়িত তথ্য আপা প্রকল্প আয়োজিত বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় নানিয়ারচর থানা সংলগ্ন মাঠে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, নানিয়ারচর কলেজ প্রভাষক বর্ণা বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও আবুল বাশার চৌধুরী, উপজেলা তথ্য আপা মুন্নি দত্ত সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, আমাদের কে সচেতন হতে হবে।
যেখানেই নারী নির্যাতন, বাল্য বিবাহ বা নারী অধিকার হরন হবে সাথে সাথে তথ্য আপার মাধ্যমে আইনি সহায়তা নিতে হবে। এসময় ফজলুর রহমান বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited