রাঙামাটিতে বসতির উপর পড়লো বাস, আহত কিশোরী


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৮ এএম, ২০২২-০৪-০৫

রাঙামাটিতে বসতির উপর পড়লো বাস, আহত কিশোরী

রাঙামাটি শহরে বসতির উপর একটি বাস পড়ে গেলে ভাবনা আক্তার (১৪) নামের এক কিশোরী আহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ি। সোমবার (০৪এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- সোমবার রাতে জেলা শহরের রিজার্ভবাজার এলাকায় ঢালু স্থানে বাসের চালক মাসুদ, হেলপার বাচা মিয়াসহ অন্য গাড়ির আরও ৪-৫জন স্টাফ মিলে মদ পান করে গাড়িতে নাচা-নাচি করছিলেন।

এসময় ঢালু স্থানে পার্ক করা গাড়িটি হঠাৎ করে উল্টে গিয়ে পাশর্^বর্তী বসতি ঘরে পড়লে ঘরে থাকা রাশেদ মিয়ার মেয়ে ভাবনা আক্তার আহত হন। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।

রাঙামাটি পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার করিম আকবর বলেন, একটি বাস বসতির উপর পড়লে ৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং একজন আহত হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন- আমি বিষয়টি সম্পর্কে জানি না, খোঁজ নিচ্ছি।