স্মৃতিবিন্দু চাকমা | ০৫:৩১ পিএম, ২০২২-০৪-০৪
বেসরকারি উন্নয়ন সংস্থা PROVES Project গ্রেসিভ এর আয়োজনে আর এস এফ এর অর্থায়নে জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে আজ সোমবার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় প্রকল্প উপস্থাপন করেন সুব্রত খীসা,প্রকল্প সমন্বয়ক প্রোগ্রেসিভ।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহের মধ্যে জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র- নৃগোষ্টিদের গ্রামীণ সাধারণ বন( ভিসিএফ) ব্যবস্থাপনার পুনরুদ্বারের মাধ্যমে অর্থনৈতিক ও খাদ্য সংস্থান করা।ঐতিহ্যবাহী হস্তশিল্পে দক্ষতা উন্নয়ন,বিকল্প জীবিকায়ন,প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু প্রভাব মোকাবেলায় যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জন এবং পরিবেশের ঝুকি মোকাবেলা বৃদ্ধি করা।
বর্তমান সংস্থাটি মূলত শিক্ষা,স্বাস্থ্য,খাদ্য নিরাপত্তা,কৃষি উন্নয়ন এবং বাজার সম্প্রসারন ক্ষেত্রে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অত্র অঞ্চলের সুবিধা বঞ্চিত দূর্গম পাহাড়ী এলাকার উপকার ভোগীদের চাহিদার বিবেচনায় Promoting Resources Of Villagers For Equality and Sustainability ( PROVES) প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে বলে অবহিতকরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা সহ ইউপি চেয়ারম্যানগণ ও হেডম্যান,কার্বারী এবং ভিসিএফ কমিটির সদস্যবৃন্ধ।
প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার দিক নিয়ে বক্তব্য রাখেন ফাইনেন্স ম্যানেজার পুতুল বিকাশ চাকমা।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited