আসন্ন মাহে রমজান ঘিরে দুস্থদের মাঝে জামালের খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৩৩ পিএম, ২০২২-০৪-০২

আসন্ন মাহে রমজান ঘিরে দুস্থদের মাঝে জামালের খাদ্য সামগ্রী বিতরণ

॥ নিজস্ব প্রতিবেদক ॥

প্রতি বছরের ন্যায় আসন্ন পবিত্র মাহে রমজান ঘিরে শতাধিক অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ করেছেন সদর থানা বিএনপির সহ-সভাপতি মো. জামাল উদ্দীন। শনিবার সকালে রিজার্ভ বাজার মহসিন কলোনীস্থ নিজ বাড়ী থেকে তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাছির উদ্দীন, সহ-সভাপতি মো. আবু আলম, হিলফুল ফুজুল তরুণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আহাদসহ জারিফ হোসেন ওহি উপস্থিত ছিলেন।

এবিষয়ে সদর থানা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন বলেন, প্রতি বছরই পবিত্র মাহে রমজান উপলক্ষে সামর্থ অনুযায়ী অসহায়দের সহযোগিতা করে থাকি। এবছর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে যে অসহায় মানুষ গুলোর টিসিবির পণ্য ক্রয় করার সামর্থ্য নেই বিশেষ করে তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করেছি। আগামীতেও এরূপ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান এই বিএনপি নেতা।