নানিয়ারচরে পুষ্টি সমন্বয় কমিটির সভা


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৮ পিএম, ২০২২-০৩-২৮

নানিয়ারচরে পুষ্টি সমন্বয় কমিটির সভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা (২০২০-২০২১) পর্যালোচনা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. নূয়েন খীসা, নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অংগদ চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নানিয়ারচর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) ও লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় উপজেলার জনসাধারণ এর কাঙ্ক্ষিত পুষ্টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এসময় ভ্রুণ অবস্থা থেকে শুরু করে শিশুর ২৩মাস বয়স পর্যন্ত, কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, বয়ষ্ক জনগোষ্ঠী, শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিতকল্পে আলোচনা পর্যালোচনা করে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি।

এচাড়াও অনুষ্ঠানে জীবনচক্রব্যাপী সবার জন্য পুষ্টি, কৃষি ও খাদ্য বৈচিত্র্য এবং স্থানীয়ভাবে গৃহীত খাদ্য উপকরণ, সামাজিক নিরাপত্তা, সমন্বিত সামাজিক আচরণ পরিবর্তন যোগাযোগ কৌশল বাস্তবায়ন ও তথ্যভিত্তিক নীতি ও কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন পরিবীক্ষণ মুল্যায়ন ও গবেষনা বিষয়ে আলোচনা করা হয়েছে।