অগ্নি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি দীপংকর


নিজস্ব প্রতিবেদক    |    ১২:১৯ এএম, ২০২২-০৩-২০

অগ্নি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি দীপংকর

॥ নিজস্ব প্রতিবেদক॥
রাঙামাটি শহরের ওমদামিয়া হিল খানবাড়ী এলাকায়  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন এবং সঠিক তালিকা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন।

দীপংকর তালুকদার বলেন, রাঙামাটি শহরে বেশিরভাগ এলাকাগুলোর রাস্তা সরু। যার কারণে কোনো অগ্নি দূর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস যেতে পারেনা। ভবিষ্যতে বসত ঘর বানানোর সময় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের চলাচলের রাস্তা ঠিক রেখে কাজ করতে হবে। গ্রীষ্মকাল আসছে আমাদের সবাইকে সর্তক থাকতে।

এছাড়া সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এতে স্থানীয় কমিশনার নুরুন্নবীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।