রাজস্থলীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-৩


মোঃ আলী আজগর    |    ১১:১৮ পিএম, ২০২২-০৩-১৯

রাজস্থলীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-৩

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটির রাজস্থলীতে ট্রাক ও মাহিন্দ্রার  মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক হলাথোয়াচিং মারমা (৩৫) নিহত হয়েছেন। এ সময় মাহিন্দ্রায় থাকা ৩ জন যাত্রী আহত হয়। গুরতর আহত  ২ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর জনেক চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার বেলা  ২ টায় রাজস্থলীর ২ নং গাইন্দ্যা পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ট্রাকটি পণ্য নিয়ে রাজস্থলীর উদ্দেশ্যে আসছিল। ইসলামপুর ৫ নং বাজার হতে যাত্রী নিয়ে মাহিন্দ্রা গাড়ীটি গাইন্দ্যা  সড়কে পৌছলে ট্রাকটির ( ফরিদপুর - ট,১১-০১৭০) সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই মাহিন্দ্রার চালক মারা যায়।  

চন্দ্রঘোনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ বলেন,  মাহিন্দ্রা ও ট্রাক আমাদের জিন্মায় রয়েছ। একজন মাহিন্দ্র চালক নিহত ও গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমক) পাঁঠানোর ব্যবস্থা করেছি। বাকী একজন কে চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর পর ট্রাক চালক পলাতক রয়েছে।