জাতির পিতার জম্মবার্ষিকীতে জুরাছড়িতে জাতীয় শিশু দিবস উদযাপন


জুরাছড়ি প্রতিনিধি    |    ০৯:১৪ পিএম, ২০২২-০৩-১৭

জাতির পিতার জম্মবার্ষিকীতে জুরাছড়িতে জাতীয় শিশু দিবস উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্মদিন আজ। তিনি ১৯২০ সালে ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জম্ম গ্রহণ করেন। ছোট বেলায় তিনি খোকা নামে পরিচিত ছিলেন। এ খোকাই পরবর্তী সময়ে হয়ে উঠেন বাঙালি হাজার বছরের পরাধীনতা থেকে মুক্তির দূত। তাঁর নেতৃত্বেই পেয়েছি বাংলাদেশ নামক  একটি স্বাধীন রাষ্ট্র।  এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জুরাছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ উপলক্ষে সকালে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কমুার চাকমা।

এছাড়াও  উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা,সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

জাতীয় শিমু দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাংকন, কবিতা আবৃতি ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।