জুরাছড়িতে আয়-বর্ধক উপকরণ বিতরণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৭:৪৩ পিএম, ২০২২-০৩-১৭

জুরাছড়িতে আয়-বর্ধক উপকরণ বিতরণ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের ৫ জন দরিদ্র জেলেদের কর্মসংস্থান কার্যক্রম এর আওতায় বিভিন্ন উপকরণ ছাগল,শুকর সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসব সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা। 

উপজেলা মৎস্য অধিদপ্তর এর বাস্তবায়নে ৫ জন দরিদ্র জেলেদের ১ লক্ষ টাকার এসব মধ্যে এসব উপকরণ ও ছাগল, শুকর বিতরণ করা হয়।

এসময় সুবিধা ভোগী দরিদ্র জেলেদের উদ্দেশ্যে করে জীতেন্দ্র কুুমার নাথ বলেন,এসব ছাগল,শুকর পালন করে যাহাতে আত্মনির্ভরশীল হয়ে স্বাবলম্বী হতে পারেন সেজন্যে জেলেদের প্রতি অনুরোধ করেন