জুরাছড়ির দুই ইউপিতে নব নির্বাচিতদের শপথ গ্রহণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ১২:৪১ এএম, ২০২২-০৩-১৫

জুরাছড়ির দুই ইউপিতে নব নির্বাচিতদের শপথ গ্রহণ

জুরাছড়ি উপজেলায় ১ নং জুরাছড়ি এবং ২ নং বনযোগীছড়া ইউনিয়নে নির্বাচিত ইউপি মেম্বারদের আজ ১৪ ই মার্চ সোমবার ২০২২ উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা,অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম, জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। নির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।