নিজস্ব প্রতিবেদক | ১২:৩০ এএম, ২০২২-০৩-১৫
রাঙামাটিতে দ্বিতীয় বারের মতো বধির কল্যাণ সমিতি ও বধির প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পলওয়েল পার্কে প্রায় ২ শতাধিক বধির প্রতিবন্ধীদের নিয়ে দিনব্যাপী খেলাধুলা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
রাঙামাটি বধির কল্যাণ সমিতির উপদেষ্টা ও বধির প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় ও সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন টিটু, দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক তাপস দাশ, সমাজ সেবার প্রতিনিধি আব্দুল সবুর। ইশারা ভাষায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন চৌধুরী বধির প্রতিবন্ধীদের নিয়ে বনভোজনের আয়োজন করায় আয়োজকদের সাধুবাদ জানান। এর পাশাপাশি অতীতে যেভাবে তিনি সাহায্য সহযোগিতা করেছেন আগামীতেও তা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন। পুরস্কার বিতরণের পর অতিথিরা প্রীতিভোজে যোগ দেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited