রাঙামাটি পুলিশের বিশেষ শাখার বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২১ পিএম, ২০২১-১১-৩০

রাঙামাটি পুলিশের বিশেষ শাখার বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

রাঙামাটি জেলার জেলা বিশেষ শাখার বার্ষিক পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোঃ জাকির হোসেন খান- পিপিএম। 

এরআগে অতিথি অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) রাঙামাটিস্থ পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরন করে নেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন। 

এসময় জেলা পুলিশের চৌকস দল অতিরিক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ)-এ অফিসার ও ফোর্সের সাথে প্রীতিভোজে মিলিত হন। পরে রাঙ্গামাটি জেলা পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।