ইকবাল হোসেন | ০৫:০৭ পিএম, ২০২০-১০-০৯
স্বেচ্ছাসেবীদের নিয়ে নেতিবাচক সমালোচনা না করে উৎসাহ দেওয়ার জন্য তাদের নিয়ে ইতিবাচক সমালোচনা করুন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ইয়ুথ’র প্রধান উপদেষ্টা স্মৃতি বিকাশ ত্রিপুরা একথা বলেন।
শুক্রবার (৯ অক্টোবর রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফপিএবি রাঙামাটি জেলা শাখার প্রেসিডেন্ট মো. মুজিবুর রহমান, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ আবু সৈয়দ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক এবং অত্র সংগঠনের উপদেষ্টা আনোয়ার আল হক, রাঙামাটি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, চিত্রশিল্পী মো. ইব্রাহীম। ইয়ুথের পরিচালক ইকবাল হোসেননের সঞ্চালনায় ও ইয়ুথ’র বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ উদযাপন কমিটির আহবায়ক ম্যারেলিন এ্যানি মারমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দীন, ইয়ুথের সাবেক সাংগঠনিক সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যা, সমাজ সেবা সম্পাদক চৌধুরী অনেশ বড়–য়া, সদস্য আরিফুল ইসলাম মানিক, সহযোগী সদস্য গোলাম মোস্তফা, বিশেষ সদস্য সঞ্চিতা চৌধুরী, অভি দে, মোস্তাফিজুর রহমান, সিয়াম হোসেন নিবির প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য স্মৃতি বিকাশ ত্রিপুরা আরো বলেন, ইয়ুথ সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিমাসে শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস যেভাবে উদযাপন করেছে তা আসলেই প্রসংসার দাবিদার। আগামীতেও ইয়ুথ এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভার পর উপস্থিত অতিথিদেরকে ইয়ুথের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক তুলে দেওয়া হয়। এরপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে অতিথিরা পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited