নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৯ পিএম, ২০২১-১১-১৮
রাঙামাটির নানিয়ারচরে ধর্মীয় নানা পুণ্যানুষ্ঠান, মহাস্থবির বরণ ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বেতছড়িমূখ ধর্মোদয় বন বিহারে ৩য় বারের মত দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এই বিহারে ২দিনব্যাপি দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান প্রীতিময় চাকমা।
অনুষ্ঠান মঞ্চে সঙ্ঘ প্রধান হিসেবে উপবিষ্ট ছিলেন, রাজগিরি বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুমনালঙ্কার মহাস্থবির। এছাড়াও বেতছড়ি মুখ ধর্মোদয় বন বিহারের অধ্যক্ষ ধর্মতিলোক মহাসস্থবির, জ্ঞানোদয় বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধসার স্থবির, রত্নাংকুর বন বিহারের আমন্ত্রিত শ্রীমৎ মৈত্রী জ্যোতি স্থবির সহ বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষুসঙ্ঘরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় বক্তব্য প্রদান কালে বিহার অধ্যক্ষ শ্রীমৎ ধর্ম তিলক মহাস্থবির বলেন, মাসব্যাপী কঠিন চীবর দান পূণ্যময় ও সর্বোত্তম দান। বুদ্ধের নিয়ম মেনে জীবন পালন করলে পৃথিবীর সকল প্রাণী সুখী হবে। তাই দান করার সময় অবশ্যই শ্রদ্ধাচিত্তে দান করে পূণ্যভাগী হতে হবে।
বক্তব্যে শ্রীমৎ মৈত্রী জ্যোতি স্থবির বলেন, ত্রিশরণ ও পঞ্চশীলের গুণ বুঝতে হবে। যারা বুজতে পারবে তারা পাপ কর্ম থেকে বিরত থাকবে।
এসময় ভক্তবৃন্দের পক্ষ থেকে পঞ্চশীল পাঠ করেন, মংখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমতি লাল চাকমা।
অনুষ্ঠানের বিকাল পর্বে ২০বর্ষা পূর্ণ হওয়ায় বেতছড়িমুখ ধর্মোদয় বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্ম তিলক ভিক্ষুকে মহাসস্থবির হিসেবে বরণ করা নেওয়া হয়। এসময় সকল দায়ক দায়িকার পক্ষ হতে বিহার পরিচালনা কমিটি এই ধর্মীয় গুরুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
রনেল চাকমা ও কোকোলা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রিয় বিকাশ চাকমা ও সাধারণ সম্পাদক বৃষকেতু চাকমা, ইউপি সদস্য রত্ন দ্বীপ চাকমা, কার্বারী মনি চাকমা ও বিভিন্ন এলাকা থেকে আগত দায়ক-দায়িকাবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited