আওয়ামীলীগ নেতা মিন্টু চাকমার পিতা কৃষ্ণ চন্দ্র চাকমার সাপ্তাহিক ক্রিয়া


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৩:০৯ পিএম, ২০২১-১১-১৭

আওয়ামীলীগ নেতা মিন্টু চাকমার পিতা কৃষ্ণ চন্দ্র চাকমার সাপ্তাহিক ক্রিয়া

জুরাছড়ি ইউনিয়ন অাওয়ামিলীগ সাধারণ সম্পাদক মিন্টু চাকমার পিতা কৃষ্ণ চন্দ্র চাকমা গত ১০ নভেম্বর প্রয়াত হন। অাজ ১৭ নভেম্বর ২০২১ জুরাছড়ি উপজেলার কুসুমছড়ি লুম্বিনীবন বৌদ্ধ বিহারে কৃষ্ণ চন্দ্র চাকমা উদ্দেশ্য পরিবারের অায়োজনে সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।

সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা অাওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলাপরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা সহ অাওয়ামিলীগ নেতৃবৃন্দ। 

প্রয়াত কৃষ্ণ চন্দ্র চাকমার পরলোকিক সৎগতি কামনা করে বুদ্ধ মূর্তি দান,সংঘদান,অষ্টপরিস্কার দান,ত্রিপিটক দান ও ফানুস দান করা হয়।