নানিয়ারচর প্রতিনিধি | ০৩:০৭ পিএম, ২০২১-১১-১৭
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) এর আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নানিয়ারচর জোনের অধীনে রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সেনা অফিসার ক্যাপ্টেন রাজিন, বন্দুকভাঙা ইউনিয়ন চেয়ারম্যান বরুন কান্তি চাকমা, চেয়ারম্যান প্রার্থী বিনয় শঙ্কর চাকমা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রীতিময় চাকমা, কুতুকছড়ি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, ডুলুছড়ি মৌজা হেডম্যান অমল কান্তি চাকমা, বন্দুকভাঙা ইউপি সদস্য অমলেন্দু চাকমা ও চিত্র রঞ্জন চাকমাসহ সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য নিলিমা চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রুবাইয়াত হুসাইন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে হবে সুষ্ঠ ও নিরপেক্ষ। হামলা-মামলা, চাঁদাবাজি ও অস্ত্র দিয়ে জনপ্রতিনিধি হওয়া যায় না। ভিন্ন মতাদর্শের যে কেউ প্রার্থীতা করতে পারে। তাই বলে কাউকে হুমকি, অস্ত্রের জোর প্রদর্শন, খুন ও গুমসহ বে-আইনি কোন কাজ করা যাবে না। আসন্ন ইউপি নির্বাচনে নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতায় নানিয়ারচর জোন আপনাদের পাশে থাকবে।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরকে আরো সাহসী হতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ গড়ে তুলুন। আপনার সন্তানকে অস্ত্র দিয়ে নয়, শিক্ষিত করুন।
জোন কমান্ডার এসময় উপস্থিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মুক্ত আলোচনা করেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited