মাহাদি বিন সুলতান | ১২:২৪ এএম, ২০২০-১০-০৯
জনগণের দোর গোড়ায় সরকারী সেবা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি এবং সেবাকে অধিকতর জনবান্ধব করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। জনপ্রশাসনে কাজের গতিশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা দ্রুত ও সহজিকরণের পন্থা উদ্ভাবন ও চর্চার লক্ষ্যে সরকারীভাবে প্রত্যেক মন্ত্রণালয়, জেলা এবং উপজেলা পর্যায়ে একটি করে ইনোভেশন টিম গঠন করা হয়। এরই ধারাবাহিতায় নানিয়ারচরে ইনোভেশন টিম ও উপজেলা আইসিটি কমিটির মাসিক কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।
অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, সোনালী ব্যাংক ম্যানেজার ক্ষেমারঞ্জন চাকমা, ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অংক্রাচিং মারমা, থানা পুলিশের ওসি (তদন্ত) হামিদ খান, পল্লি সঞ্চয় ব্যাংক কর্মকর্তা তনুস্রি চাকমা, উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার রিয়া চাকমা, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা জতিল কান্তি চাকমা, সহকারী মৎস কর্মকর্তা কৃতিরাজ খীসা, উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষে জয়নাল আবেদিন, সাবেক্ষং ইউনিয়ন পরিষদ সচিব শান্তি জীবন চাকমা, নানিয়ারচর ১ নং ইউনিয়ন ইউডিসি উদ্যোক্তা সজীব চাকমা ও ৩নং বুড়িঘাট ইউনিয়ন ইউডিসি উদ্যোক্তা মিন্টু চাকমা প্রমুখ।
প্রথম পর্বে উপজেলা ইনোভেশন অফিসার কতৃক সেপ্টেম্বর মাসের কার্যবিবরণী তথা ওয়ান স্টপ সার্ভিস, কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি সম্পর্কিত ব্যানার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল ক্যাম্পেইন, হত দরিদ্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ড্রেস, ব্যাগ ও ক্রীড়া সরঞ্জাম প্রদান, অভিযোগ বক্স স্থাপন, বাজার নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা, বজ্রপাত থেকে রক্ষার জন্য তালগাছ রোপণসহ বিভিন্ন বিষয়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিটির সকলের উপস্থিতিতে সেপ্টেম্বর ২০২০ মাসের কার্যবিবরণী সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিচালনা প্রসঙ্গে, দাপ্তরিক যোগাযোগে ইমেইল এর ব্যবহার, উপজেলা ও ইউনিয়ন এর ওয়েব পোর্টাল হালনাগাত করা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, জনসেবায় ফেসবুক ব্যবহার, উপজেলা ডিজিটাল সেন্টার ও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন সংক্রান্ত আলোচনা করা হয়।
এসময় নির্বাহী কর্মকর্তা উপজেলার ওয়েব পোর্টাল এর সকল তথ্য হালনাগাদের তাগিদ দেন। একই সাথে উদ্যোক্তাদের ইউডিসি পরিচালনায় আরও দক্ষ হতে হবে এবং নতুন নতুন সেবার দ্বার খুজে বের করারও পরামর্শ দেন।
এই ব্যাপারে শিউলি রহমান তিন্নী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ও জনগণের দোর গোড়ায় সরকারী সেবা সমূহ আরও সহজলভ্য করার লক্ষে প্রতিটি উপজেলায় ই-সার্ভিস খোলা হয়েছে। যাতে করে সেবা প্রার্থীগণ দ্রুততার সাথে সরকারী সেবা নিতে পারেন। এবং সেবা নিতে এসে যেন তাকে কোন প্রকার হেনস্তার স্বীকার হতে না হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited