মোঃ আলী আজগর | ০৫:৩২ পিএম, ২০২১-১১-০৭
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নে আসন্ন নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে নির্বাচন করার ঘোষনা দিলেন, আপন চাচা ভাতিজা, মফিজ আহমদ তালুকদার ও ভাতিজা জয়নাল তালুকদার। তবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলেন জানান দুজনে। ঘটনাটি রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদের নির্বাচনে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়ার নিবাসী মফিজ অাহমদ তালুকদার ও তার অাপন বড় ভাইয়ের ছেলে জয়নাল তালুকদার উভয়ে আওয়ামীলীগ পরিবারের সদস্য। এই বিষয়ে মফিজ অাহমদ তালুকদার বলেন আমি ৩০ বছর দলের সাথে সক্রিয় ভাবে কাজ করছি। পর পর ৫ বার সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হয়ে সমাজে সকলের সাথে মিলে মিশে কাজ করছি, মাঝে ও অারো ২ বার নির্বাচন করে অারেক প্রতিদ্বন্দ্বির নিকট হেরে গেছি। এবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কথা কিন্তু ১০০% সঠিক। ইতোমধ্যে আমাদের নমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে।
চাচা এবং ভাতিজা দুজনেই নির্বাচন করবেন কিনা ? এমন প্রশ্নের জবাবে সাবেক মেম্বার মফিজ অাহমদ তালুকদার বলেন, সেটা পরে দেখা যাবে। তবে নির্বাচনে আমাদের দুজনের একজনের হলেও অংশগ্রহন নিশ্চিত। ভাতিজা জয়নাল তালুকদার বলেন, প্রজন্মকে সুযোগ দেওয়া দরকার কারণ আমরা পারবো সমাজ কে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ও উন্নয়নে ভুমিকা রাখতে। আমি জনগনের মনোনিত প্রার্থী আমি বিপুল ভোটে জয় লাভ করবো এটা আমার দৃড় বিশ্বাস।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার উৎপল বড়ুয়া বলেন, আমরা জেনেছি উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে একই ঘরে চাচা ভাতিজা দুজনে নমিনেশন জমা দিয়েছেন। বাছাই পর্বে দুজনেই বৈধতা পেয়েছে। তবে দুজনের গ্রহনযোগ্যতা অাছে বলে ৭ নং ওয়ার্ডের ভোটার গন জানান।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited