নানিয়ারচরে মাসিক কার্যবিবরণী, আইসিটি ও পূজা উৎযাপন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 


মেহেরাজ হোসেন সুজন    |    ০৮:২৫ পিএম, ২০২০-১০-০৮

নানিয়ারচরে মাসিক কার্যবিবরণী, আইসিটি ও পূজা উৎযাপন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 

নানিয়ারচর প্রশাসন কর্তৃক ০৮ অক্টোবর সকাল ১০:৩০-১২:০০ ঘটিকা পর্যন্ত নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয়ে মাসিক কার্যবিবরণী,আইসিটি, ও পূজা উৎযাপন কমিটির আলোচনা সভা করা হয়।

শিউলি রহমান (তিন্নী),উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে উপজেলা ইনোভেশন টিম এর মাসিক কার্যবিবরণী,আইসিটি, ওপূজা উৎযাপন কমিটির এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, নানিয়ারচর সোনালী ব্যাংক শাখা ম্যানেজার ছেমারন্জন চাকমা নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জয়নাল আবেদিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও মন্দির পরিচালনা কমিটি সহো ৩০-৩৫ জন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অভিযোগ বক্স স্হাপন,জনগন ও ব্যবসায়িদের দূর্ভোগ মিটানোর জন্য বাজার নিষ্কাশন ব্যবস্হা সচল রাখা,ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়মিত অফিস কার্যক্রম সঠিক ভাবে পালন সহো,করোনাকালীন সময়ে সরকারি নীতিমালা অনুসারে দূর্গাপূজা উৎযাপন নিয়ে আলোচনা করা হয়।