জনকল্যাণে কাজ করছে পুলিশ বাহিনীর সদস্যরা


আল মামুন    |    ১০:৩৫ পিএম, ২০২১-১০-৩০

জনকল্যাণে কাজ করছে পুলিশ বাহিনীর সদস্যরা

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জনকল্যাণে জীবনবাজী রেখে কাজ করছে পুলিশ বাহিনীর সদস্যরা। ক্ষণস্থায়ী জীবনে কেউ কাউকে ক্ষতি করবো না, কাউকে ক্ষতি করার অধিকার আমাদের নেই। পুলিশ জনগণের জন্য নিরন্তর ভাবে সেবা দিচ্ছে। করোনা কালীন সময়ে সাধারণ মানুষ যখন ঘরে পুলিশ বাহিনী তখন রাস্তা ঘাটে। নিজেদের জীবনের বিনিময়ে সেবা দিয়ে যাচ্ছে জনগণের কল্যাণে। 

‘মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

শনিবার (৩০ অক্টোবর) সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি আয়োজনে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। 

এতে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ এর সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ত্রিনা চাকমা এবং সরকারি কলেজের প্রভাষক মো. জাকির হোসেন, খাগড়াছড়ি সদর থানার ওসি মো: রশিদ, সাংবাদিক তরুণ ভট্টাচার্য্য এবং জেলা দূর্নীতি কমিটি সভাপতি সুদর্শন দত্ত।

এতে এমপি আরো বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। খাগড়াছড়িতে এখনো সম্প্রীতি আছে, আমাদের এই সম্প্রীতিকে ধরে রাখতে হবে। আমাদের সবাইকে যে যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরু, ইমাম, ভান্তে, পুরোহিত, ফাদার,ব্রাদ্রারসহ তৃণমূলের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসাবে এস আই মো. সালেহ উদ্দিন ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য সুদর্শন দত্তকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।