কাপ্তাইয়ে জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ


কাপ্তাই প্রতিনিধি    |    ০৬:৩৮ পিএম, ২০২০-১০-০৮

কাপ্তাইয়ে জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাই উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমিকে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে। কাপ্তাইয়ের শিলছড়িস্ত হাজীর টেক এলাকায় বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সকালে জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা তার কার্যালয়ে প্রতিষ্ঠান সমূহের প্রধান এবং শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের হাতে এই সরঞ্জামাদি তুলে দেন। 

এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ক্যজহ্লা মারমা সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।