বিলাইছড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১২, সংরক্ষিত ২৪ ও সাধারণ সদস্য ৮৪


মোঃ আলী আজগর    |    ১২:০২ এএম, ২০২১-১০-১৯

বিলাইছড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১২, সংরক্ষিত ২৪ ও সাধারণ সদস্য ৮৪

বিলাইছড়িতে আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ ইউনিয়নে (বিলাইছড়ি,কেংড়াছড়ি ও ফারুয়া) ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলে ও ১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মোঃ আমিনুল ইসলাম। 

তিনি আরও জানান, চেয়ারম্যান পদে বিলাইছড়ি ইউনিয়নে ৪ জন, কেংড়াছড়ি ইউনিয়নে ৪ জন ও ফারুয়া ইউনিয়নে ৪ জন।

১ নং বিলাইছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রাতীক) হিসেবে ভদ্রসেন চাকমা আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ভুবন জয় তঞ্চঙ্গ্যা, সুনীল কান্তি দেওয়ান ও অমিতাভ তঞ্চঙ্গ্যা (মিথুন)।

অন্যদিকে ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী( নৌকা প্রতীক) রামাচরণ মার্মা (রাসেল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমরজীব চাকমা, সমতোষ চাকমা ও টিপু চাকমা (শিপু)। 

আর ৩ নং ফারুয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) হিসেবে বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা,  নির্মল তঞ্চঙ্গ্যা ও সাবেক চেয়ারম্যান চাথোয়াই মার্মা। অবশিষ্ট ১ জন তিনি হলেন - তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে বিলাইছড়িতে ৭ জন, কেংড়াছড়িতে ৮ জন ফারুয়াতে ৯ জন মোট ২৪ জন প্রার্থী।

অন্যদিকে সাধারণ সদস্য বা ওয়ার্ড মেম্বার পদে  ৮৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলেও জানা যায়। তারমধ্যে বিলাইছড়িতে ২৮ জন, কেংড়াছড়িতে ২৩ জন আর ফারুয়াতে ৩৩ জন। অবশিষ্ট বিলাইছড়ি ইউনিয়নে ওয়ার্ড মেম্বার ৩ জন ও ফারুয়া ইউনিয়নে চেয়ারম্যান ১ জন।

আগমী ১১ নভেম্বরকে ইউপি নির্বাচনকে ঘিরে বিলাইছড়ি উপজেলায় ৩টি ইউনিয়নে অবশিষ্ট ৪ জন বাদে চেয়ারম্যান,সংরক্ষিত ও সাধারণ সদস্য মিলে যাবতীয় ১১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা বা অংশ গ্রহণ করছেন।

একই তারিখে নির্বাচন হচ্ছে না বলেও জানান ৪ নং বড়থলি ইউনিয়ন।