উন্নয়নবোর্ড চেয়ারম্যানকে বুড়িঘাট ইউনিয়ন আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫৭ এএম, ২০২১-১০-১০

উন্নয়নবোর্ড চেয়ারম্যানকে বুড়িঘাট ইউনিয়ন আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নানিয়ারচর আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ। 

শনিবার সকালে ইউনিয়নের ১নং বগাছড়ি দলীয় কার্যালয় অফিসের সামনে নিখিল কুমার চাকমাকে ফুল দিয়ে বরণ করে নেন বুড়িঘাট ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্যাঞ্চলের জনমানুষের জীবনমান উন্নয়নে কাজ করার মহান দায়ীত্ব দিয়েছেন। আমি এই এলাকার সন্তান। আপনাদের দোয়া ও ভালবাসায় আজ আমি এতদূর আসতে পেরেছি। পার্বত্যাঞ্চলের আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমি আপ্রাণ চেষ্টা করে যাবো।  

নিজ উপজেলার কৃতি সন্তান ও উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। নিখিল কুমার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন এলাকার অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন। এবার পার্বত্যাঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আগের তুলনায় আরো বেশি উন্নয়নমূলক কাজ করবেন বলেও আশা ব্যক্ত করেন স্থানীয়রা। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিষদ সদস্য হাজি মোহাম্মদ কামাল, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও প্রিয়নন্দ চাকমা, উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সহ-সভাপতি আনসার আলী, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মামুন ভুঁইয়া, ৩নং বুড়িঘাট ইউনিয়ন সভাপতি ডাবলু রহমান, সম্পাদক তোজাম্মল হক, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফ, সম্পাদক মোঃ এমদাদুল হক, সদস্য মোঃ মানিক খান, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ ও মোঃ শহিবুল ইসলাম প্রমূখ।