রাঙামাটিতে দক্ষতা উন্নয়ন কোর্স সম্পন্নকারী পুলিশ সদস্যদের সনদ বিতরণ


আলমগীর মানিক    |    ০১:০৫ এএম, ২০২১-১০-০৮

রাঙামাটিতে দক্ষতা উন্নয়ন কোর্স সম্পন্নকারী পুলিশ সদস্যদের সনদ বিতরণ

মঙ্গলবার ৭ অক্টোবর ২০২১ খ্রি. বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন কোর্স ব্যাচ-২ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান পুলিশ লাইন্স(সুখীনীলগঞ্জ)-এ  অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।  

এসময় তিনি পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রেখে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পরে পুলিশ সুপার মহোদয় দক্ষতা উন্নয়ন কোর্স ব্যাচ-২ এ প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আসাদুজ্জামান সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের এরূপ প্রশিক্ষণের ফলে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ সদস্যদের দক্ষতা আরও বাড়বে বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তাগণ।