মাহাদি বিন সুলতান | ০৮:০৬ পিএম, ২০২১-১০-০৬
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও প্রধান অতিথি প্রগতি চাকমার উপস্থিততে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, ৪৫দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। পাহাড়ে অনেক নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নেই। তাই সকলে জন্ম ও মৃত্যু নিবন্ধন করে নিবেন।
নাগরিকত্ব দাবি করতেও জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনকালে তথ্য প্রদানে সচেতনতা অবলম্বনের কথাও জানান এই জনপ্রতিনিধি।
সভাপতির বক্তব্যে শিউলি রহমান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রত্যেক নাগরিকের জন্য অতিব জরুরী। জাতি, ধর্ম, বর্ণ এবং প্রত্যেক নাগরিকের অবশ্যই জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে।
ন্তান জন্ম নেওয়ার সাথে সাথে নিজ উদ্যোগে প্রতিটি বাবা মাকে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তি মৃত্যুর পরপরই মৃতের পরিবারকে মৃত্যু নিবন্ধন করে নেওয়ারও আহ্বান জানান এই নির্বাহী কর্মকর্তা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের অধিকার। এই নিবন্ধন কার্যক্রম সরকারী কাজে ও নাগরিক জীবনে সরকারী সেবা নিশ্চিত করে। পূর্বে জন্ম নিবন্ধনের বিষয়টি থাকলেও এবারই প্রথম সরকারীভাবে একসাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের সময় কোন ভুল তথ্য দিবেন না। কেননা এসব ভুল সংশোধনের সময় নানাভাবে ভোগান্তি পোহাতে হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা প্রকৌশলী মোঃ ইরফানুল কবির, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অংহলাপ্রু মারমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর সরওয়ার কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited