২২লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন ইলিপন চাকমা


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪৮ পিএম, ২০২১-১০-০২

২২লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন ইলিপন চাকমা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২২লক্ষ টাকার উন্নয়নমূলক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।

শনিবার দুপুরে নানিয়ারচর কলেজের গেইট ও নানিয়ারচরে নির্মিত জেলা পরিষদ রেষ্ট হাউজের অভ্যন্তরীণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য (বাঘাইছড়ি) প্রিয়নন্দ চাকমা, জেলা পরিষদ প্রকৌশলী বিরল বড়ুয়া, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রতন দে, হেডম্যান উদয়ন দেওয়ান, এডভোকেট মামুন ভুঁইয়া, নির্মাণ কাজের ঠিকাদার মোঃ রিপন তালুকদার প্রমূখ।

এর আগে ঘিলাছড়ি মহাপুরম উচ্চ বিদ্যালয়ের সীমানা দেওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন ইলিপন চাকমা।