কাপ্তাই প্রতিনিধি | ০৮:৪৯ পিএম, ২০২০-১০-০৭
কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এলজিএসপি-৩ এর অর্থায়নে পিডিবি হাসপাতালের সম্মুখে যাত্রী ছাউনী, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কাপ্তাই প্রকল্প এলাকার ব্রিক ফিল্ড সাম্পান ঘাট হতে ব্রিক ফিল্ড মন্দির পর্যন্ত ৬’শ মিটার রাস্তা নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই ইউপির উদ্যোগে নিউমার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. জসিম উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন এলজিএসপির প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য মহিন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নুর উদ্দিন সুমন সহ আরও অনেকে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited