নানিয়ারচরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৯ পিএম, ২০২১-০৯-২৮

নানিয়ারচরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

"জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয়" এই প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাঙ্গনে জলাতঙ্ক (Rabies virus) প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. অর্জুন দেবনাথ, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা কর্ণরাজ খীসা, এফএএআই মাইকেল খীসাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এবিষয়ে ডা. অর্জুন দেবনাথ বলেন, জলাতঙ্ক রোগ হলে ভয় পেলে চলবেনা। প্রথমত সচেতন থাকতে হবে এবং জলাতঙ্ক রোগের জীবানু বহনকারী কুকুর বা বিড়াল কামড়ালে অবশ্যই ভ্যাক্সিন নিতে হবে।