জুরাছড়ি প্রতিনিধি | ০৩:২৯ পিএম, ২০২০-১০-০৭
তিন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেছে জুরাছড়ি রাইজিং এগ্রো ফার্ম। তাদের স্বপ্ন অনেকদুর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কঠোর প্ররিশ্রম করে যাচ্ছেন তিন উদ্যোগতা। বর্তমানে তাদের ফার্মে প্রায় তিন হাজারের মত হাঁস রয়েছে। পাশাপাশি পেনকালচারের মাধ্যেমে মৎস্য চাষ ও করা হচ্ছে।
উদ্যোক্তা সোহেল চাকমা থেকে জানতে চাইলে তিনি প্রতিবেদকে জানান, বর্তমানে যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন তারা যেন চাকুরীর পিছনে না ঘুরে আত্বনির্ভরশীল হয়ে দেশ এবং জাতির কল্যাণে এগিয়ে আসুক আমরা এই প্রত্যাশা করি।
তিনি আরো জানান, আমাদের একটা নিদিষ্ট টার্গেট রয়েছে ভবিষ্যতে আমাদের রাইজিং এগ্রো ফার্ম অনেক দুর এগিয়ে নিতে চাই। স্বপ্ন যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারি তাহলে এই ফার্মে ভবিষ্যতে অনেক জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কোন সহযোগিতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, হাঁসের বাচ্চার জন্য ভ্যাক্সিন চাওয়া হয়েছে কিন্তু তারা আমাদেরকে দিতে পারেনি। চট্রগ্রাম হাটাহাজারি থেকে আমাদের ভ্যাক্সিন নিয়ে আসতে হচ্ছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ বলেন, আমরা খামারীদের সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। যে সময় রাইজিং এগ্রোফার্ম আমাদের কাছ থেকে ভ্যক্সিন চেয়েছিল সে সময়ে আমাদের ভ্যাক্সিন ছিলনা। ভবিষ্যতে সেই সমস্যা আর থাকবেনা। আমাদের কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাহাতে রাইজিং এগ্রো ফার্মেকে সবরকম সহযোগিতা করা হয়। এছাড়াও যেহেতু রাইজিং এগ্রো ফার্ম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেহেতু সরকারি সুযোগ সুবিধা তাদের জন্য অগ্রাধিকার পাবে এমনটাই তিনি জানান।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited