নিজস্ব প্রতিবেদক | ০৩:৩২ পিএম, ২০২১-০৯-১৮
১৮ সেপ্টেম্বর (শনিবার) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটরদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ডিজিএফপি ডিরেক্টর (ফিন্যান্স) মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বাড়াতে হবে এবং তথ্য জরিপ হালনাগাদ করে বাস্তবচিত্র উপস্থাপন করে সঠিক প্রতিবেদন প্রেরণ করতে হবে। তিনি বলেন, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে অনগ্রসর দুর্গম এলাকার জনগোষ্ঠির কল্যাণে কাজ করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের কর্মীদের আরও তৎপর হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা: আনোয়ারুল আজিম, ডেপুটি সিভিল সার্জন ডা: নীতিশ চাকমা, ডা: পিযুস চন্দ মজুমদার, ডা: বেবি ত্রিপুরা এফপিসিএস, ডা: মো: আজাদ রহমান টেকনিক্যাল অফিসার ইউএনএফপিএ, মো: রোকন উদ্দীন ডিপিএম ডিজিএফপি, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুয়েন খীসা, রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিনোদ শেখর চাকমা, বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেশমী চাকমা, এমসিডব্লিউসি ডা: লেলিন তালুকদার, জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনন্যা চাকমা এবং প্রশিক্ষণার্থীরা।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited