আরাফাত হোসেন বেলাল | ০৭:২৩ পিএম, ২০২১-০৯-১৪
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে কোভিড-১৯ করোনাকালীন রাঙামাটির লংগদু উপজেলাধীন নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেছেন, করোনার প্রভাব মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের জনসাধারণ আজ করোনা টিকা নিতে পারছেন। অথচ এই টিকা নিয়ে একটি মহল মিথ্যাচার করেছিল। এখন জনগণ টিকার জন্য লাইন ধরে। সেই সমালোচকরাই বলেছেন সরকার ভালো কাজ করছেন। করোনাকালীন সময়ে সরকার দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছে।
তিনি আরো বলেন, যারা কথায় কথায় সরকারের সমালোচনা করেন তারা কোথাও কিছু দিয়েছে এমন নজীর দেখাতে পারবেনা। তারা শুধু সমালোচনাই করতে জানে। আওয়ামী লীগই এক মাত্র রাজনৈতিক দল যারা শুধু দেশের মানুষের পাশে দাঁড়ায়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য যথাক্রমে আব্দুর রহীম, আছমা আক্তার ও ঝর্ণা খীসা, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, আওয়ামী লীগ নেতা ওয়াশিংটন চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি এম সাখাওয়াৎ হোসেন রুবেল।
শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ উপজেলার সকল নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ২১৬জন শিক্ষক-কর্মচারীদের মাঝে নগদ শিক্ষকদের ৫ হাজার ও কর্মচারীদের ৩ হাজার টাকা করে করোনাকলীন সময়ে আর্থিক সহায়তা বিতরণ করেন।
এছাড়ও উপজেলার বারবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকান মালিককে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited