রাজস্থলীতে গ্রাম পুলিশদের নিয়ে নবাগত সহকারি পুলিশ সুপারের  মতবিনিময়


আজগর আলী খান    |    ০১:২৪ পিএম, ২০২১-০৯-০৯

রাজস্থলীতে গ্রাম পুলিশদের নিয়ে নবাগত সহকারি পুলিশ সুপারের  মতবিনিময়

রাঙামাটি পার্বত্য  রাজস্থলী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ও গ্রামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে  উপজেলার সকল গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন রাজস্থলী থানায় নবাগত সিনিয়র সহকারি পুলিশসুপার মোঃ আবু ছালেহ ।

বুধবার সকালে সাপ্তাহিক হাজিরা দিতে আসলে থানা প্রাঙ্গনে মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের করোনা ভাইরাস প্রতিরোধ ও করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন সহকারি পুলিশ সুপার ।

এ সময় তিনি হোম কোয়ারেন্টাইনের বিষয় কঠোর নির্দেশনা প্রদান করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ কর্মচারী ও উপজেলার সকল গ্রাম পুলিশগণ। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিত করে যাচ্ছেন। মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ আইন শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।