নিজস্ব প্রতিবেদক | ০১:২২ পিএম, ২০২১-০৯-০৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ২০২১ উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচররে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অর্জুন দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অংহলাপ্রু মারমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর সরওয়ার কামাল ও বেতছড়ি জেনারেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গান্দি বিনয় চাকমা প্রমূখ।
এসময় নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়, বুড়িঘাট নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, জাহানাতলী উচ্চ বিদ্যালয়, নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দি চেঙ্গী চাইল্ড হোম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয় ও সান শাইন পাবলিক স্কুলের ৫৬জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
এতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত "শেখ রাসেল আমার বন্ধু" এবং ৯ম ও ১০ম শ্রেণীতে "শেখ রাসেল আমাদের ভালবাসা" বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ১ম থেকে ৩য় শ্রেণী পর্যন্ত উন্মুক্ত, ৪র্থ থেকে ৬ষ্ঠ পর্যন্ত "খেলাধুলায় শেখ রাসেল", ৭ম থেকে ১০শ্রেণী পর্যন্ত "রাসেল স্বপ্নের ভুবন" ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উন্মুক্ত বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited