জুরাছড়ি প্রতিনিধি | ০৩:৪৪ পিএম, ২০২০-১০-০৬
২০২০ সালের শুরুতে ২নং বনযোগীছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বালিশ পাড়া গ্রামের লোকজন কোন সরকারি অর্থায়ন ছাড়া স্ব-উদ্যোগে যোগাযোগের জন্য প্রায় দেড় কিলোমিটার হাঁটার অনুপযোগী পথ বুলডোজার দিয়ে চলাচলের উপযোগী করে তোলে। বর্তমানে এ রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক, প্রায় স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। রাস্তাটি সরকারিভাবে করা হলে জুরাছড়ি ও বরকল উপজেলার যোগাযোগের পথ সুগম হবে। এছাড়াও জুমে যে সমস্ত কলা, হলুদ উৎপাদন করা হয় সেগুলো জুমিয়ারা ন্যায্য মূল্যে জুরাছড়ি বাজারে বিক্রি করার সুবিধা পাবে।
বালিশপাড়া গ্রামের বাসিন্দা বিজগ্রী চাকমা থেকে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, কোন সরকারি অর্থায়ন ছাড়া সম্পূর্ণ নিজেদের সমিতির মাধ্যমে জমানো টাকা দিয়ে প্রায় দেড় কিলোমিটারের মত জায়গা বুলডোজার দিয়ে রাস্তাটি করা হয়েছিল, বর্ষার মৌসুম আসা মাত্রই রাস্তাটির অবস্থা নাজুক হয়ে পড়ে। আমরা সবাই জুমচাষ করে জীবিকা নির্বাহ করি, নতুন করে রাস্তা করার মত আমাদের আর সেই সামাথ্য নেই, তাই এলাকাবাসীর পক্ষ হয়ে বিজগ্রী চাকমা রাস্তাটি করে দেওয়ার জন্য সরকারের কাছে জোর আবেদন করেন।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা জানান, বিগত সময়ে এলাকাবাসী স্ব-উদ্যোগে করা রাস্তাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিদর্শন করেছিলেন। রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হিসেবে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডে প্রকল্প দাখিল করা হয়েছে। এছড়াও বৃষ্টির কারণে বহু রাস্তা নষ্ট হয়েছে, এ রাস্তাগুলো করতে গেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ তথা উন্নয়ন বোর্ডের অর্থায়ন প্রয়োজন বলে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা জানান, এই বালিশ পাড়া রাস্তা দিয়ে জুরাছড়ি ও বরকল উপজেলা আইমাছড়া গ্রামের লোকজন জুমের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারবেন। ইউনিয়ন পরিষদ থেকে সীমিত বরাদ্দ দিয়ে এতবড় রাস্তা করা সম্ভব নয় বলে জানান তিনি।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মতিউর রহমান জানান, ইতিমধ্যে ডিপিপি তৈরী করার জন্য নির্বাহী প্রকৌশলী উপজেলা রাস্তার আইডি নম্বার সহ প্রস্তাব চেয়েছেন। সেই মোতাবেক লেবার পাড়া থেকে বালিশ পাড়া পর্যন্ত ব্রিক সলিং রাস্তার জন্য প্রস্তাব পাঠানো হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited