রাজস্থলীতে পোনামাছ অবমুক্ত ও বিতরণ


আজগর আলী খান    |    ০৬:০২ পিএম, ২০২১-০৯-০৭

রাজস্থলীতে পোনামাছ অবমুক্ত ও বিতরণ

বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি প্রতিপাদ্য ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে  রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নের  বিভিন্ন পুকুর জলাশয় ক্রীক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্টানে পোনা বিতরণ ও উপজেলা সদর পুকুরে পোনাঅবমুক্ত করা হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তর মাধ্যমে উদ্বোধন  করেন, জেলা মৎস্য কর্মকর্তা, শ্রীবাস চন্দ্র চন্দন, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মফজল আহমদ খান, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, সাংবাদিক চাউচিং মারমা, কারিতাস ম্যানজার সাধন চাকমা।

পোনা বিতরন কালে নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের জনগোষ্টিদের মাঝে বর্তমানে মাছ চাষে আগ্রহ বাড়ছে। পাহাড়ে মাছ চাষ সয়ংসম্পূর্ন বলা যায়। এ উপজেলায় এখন মাছ চাষে ঘাড়তি নেই বললেই চলে বাঙ্গালীদের পাশা পাশি এখন পাহাড়ে বসবাসরত সম্প্রদায়ের জনগোষ্টিদের মাঝে এখন মাছ চাষে আগ্রহ বাড়ছে। মাছ চাষে লোকসান নেই বললেই চলে। বেকার যুবক যুবতীরা মাছ চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করে সফল উদোক্তা হতে পারে।