আলমগীর মানিক | ০৮:৫২ এএম, ২০২০-১০-০৬
পার্বত্য জেলা রাঙামাটিতে নিজস্ব গেজেটভূক্ত সড়কগুলোতে যানবাহন চলাচল সচল রাখতে এবং দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষে মাসব্যাপী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃপক্ষ। মুজিব বর্ষের অঙ্গীকার-সড়ক হবে সংস্কার এই প্রতিপাদ্য নিয়ে সোমবার দুপুরে রাঙামাটির কাউখালি উপজেলাধীন কাউখালি-সুগার মিল সড়কে রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেছেন রাঙামাটি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব চৌধুরী।
এসময় সিনিয়র সহকারি প্রকৌশলী তাসিউর রহমান, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসু দোহা চৌধুরী, কাউখালি উপজেলা প্রকৌশলী পরিতোস চন্দ্র রায়সহ অন্যান্য কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
রাঙামাটি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব চৌধুরী জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার’-এ স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম ও এলজিইডির প্রধান প্রকৌশলীর নির্দেশে এই অক্টোবর মাসকে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে বিশেষ কর্মসূচী ঘোষনা করা হয়েছে। যারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও এই কর্মসূচী শুরু করেছে এলজিইডি। কাউখালী উপজেলার মধ্যদিয়ে শুরু হয়ে এই কর্মসূচীর আওতায় রাঙামাটি সদর ও কাপ্তাই উপজেলাতেও এই কার্যক্রম চলবে। রাঙামাটি এলজিইডির আওতায় ও তত্ত্বাবধানে জেলার গেজেটভূক্ত মোট সড়কগুলোর মধ্যে প্রায় ৩৫ কিলোমিটার সড়কে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে এই মুজিব বর্ষে।
নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, মুজিব বর্ষের এই চেতনাকে ছড়িয়ে দিতে এবং টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা প্রত্যেকেই নিজেরা দুর্নীতি, অনিয়ম ও সমাজবিরোধী কর্মকান্ড করবো না। প্রত্যেকটি রাস্তাকে নিজের সন্তানের মতো দেখে আমরা সঠিক ভাবে কাজ করবো এবং সড়কের যতœ করবো।’
সংশ্লিষ্ট্যরা জানিয়েছেন, রক্ষণাবেক্ষণযোগ্য সড়কসমূহ প্রয়োজনীয় খোয়া, বালি ও স্টোন-ইমালশন মিক্সচার দিয়ে চলাচল উপযোগী করা হবে। এই ক্ষেত্রে মোবাইল মেইন্টেনেন্স উপযোগী সড়কের নির্ধারিত শর্ত অনুযায়ী যেসব গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক বাৎসরিক রক্ষনাবেক্ষণ কর্মসূচি বা অন্য কোনও প্রকল্পে অন্তর্ভুক্ত নেই এবং স্বল্প পরিমাণে পট হোল, এজিং ফেইলিউর, রেইন কাট হয়েছে সেসব সড়ক ক্রমান্বয়ে মোবাইল মেইন্টেনেন্স করা হবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited