বাঘাইছড়ি প্রতিনিধি | ১০:৩৯ পিএম, ২০২০-১০-০৫
বাঘাইছড়িতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম যোগদান করেছেন। তিনি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর স্থলাভিসিক্ত হলেন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু চট্রগ্রাম লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। ৫ অক্টোবর রবিবার সকালে বাঘাইছড়ি নিজ কর্মস্থলে যোগদান করেছেন নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। তিনি নারায়নগঞ্জের আড়াইহাজার থানার মোঃ খোরশেদ আলমের পুত্র। কার্যালয়ে বসেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক সৌজন্য মত বিনিময় সভায় মিলিত হন তিনি।
সভায় উভয়ের মধ্যে সৌজন্যমূলক মত বিনিময় হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, প্রেস ক্লাব সভাপতি দিলিপ কুমার দাশ, আওয়ামীলীগ নেতা মোঃ আলী হোসেন,হাজী আঃ শুক্কুর মিয়া, আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ালীগ নেতা মনসুর আলী, রুপকারী ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমা,যুবলীগ নেতা জগৎ দাশ ও স্থানীয় কাউন্সিলরগণ সহ সাংবাদিক ওমর ফারুক সুমন ও আবু নাছের উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে তিনি সড়ক ও জনপথ বিভাগের সেতু মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited