জুড়াছড়িতে বিদ্যালয় শিক্ষকদের অবহিতকরণ সভা


স্মৃতিবিন্দু চাকমা    |    ০১:৫১ এএম, ২০২১-০৯-০২

জুড়াছড়িতে বিদ্যালয় শিক্ষকদের অবহিতকরণ সভা

জুরাছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুমদুম্যা এবং মৈদং ইউনিয়নের সকল শিক্ষকদের নিয়ে কোভিডকালীন শিখন ঘাটতিপূরণ ও শিখন- শিখানো পরিকল্পনা বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।

এছfড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা,রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম। 


অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ ও কর্মকর্তাগণ শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 


এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন শিক্ষকদের শিখন- শিখানো বিষয়ে মুটোফোনের মাধ্যেমে পরামর্শ দেন।